সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ১০, আটক ১০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের সদর হাসপাতালে দেলোয়ার হোসেন নামে এক চিকিৎসারত যুবকের ওপর হামলার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ ও এক সাংবাদিকসহ অন্তত পক্ষে আহত হয়েছে ১০জন। বুধবার (২ জানুয়ারি) দুপুরে সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতাল, পুলিশ ও যুবলীগের দলীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়াতলী গ্রামের যুবক দেলোয়ার হোসেন স্থানীয় আওয়ামীলীগ নেতাকে হত্যার চেষ্টা মামলায় মঙ্গলবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন। বুধবার সকালে সে একটি ছোরা নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে আক্রমন করেন। পরে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতা কর্মীরা তাকে মারধর করে পুলিশে খবর দেয়।

পুলিশ আহত দু’জনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শহরের যুবলীগ নেতা-কর্মীরা হাসপাতালে যান। এ সময় দেলোয়ারের ওপর হামলার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের বাধা দিলে একপর্যায়ে পুলিশের ওপর হামলা ও দুইপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় আহত হন পুলিশ কর্মকর্তা এস আই আব্দুল আলীম, এ এস আই গিয়াস উদ্দিন, সদস্য নয়ন, মেহেদী, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমানসহ ১০ জন।
পরে ঘটনাস্থল থেকে ১০টি মটরসাইকেল জব্দ ও যুবলীগ নেতা মাহবুব, ছাত্রলীগ নেতা আশেক, রোকন, সাইমুন, রনিসহ ১০ জনকে আটক করে পুলিশ।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন একজনের ওপর হামলার চেষ্টা করে একটি গ্রুপ। এ সময় বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করে কয়েকজনকে আটক করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930