সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাবা-ছেলের একসঙ্গে শপথবাক্য পাঠ

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাগেরহাট-১ আসন থেকে শেখ হেলাল ও বাগেরহাট-২ আসন থেকে শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময় শপথগ্রহণ করেছেন।বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় অন্যান্য  নব-নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন বঙ্গবন্ধু পরিবারের এই দুই সদস্য।

শপথবাক্য পাঠ শেষে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আজকে যে শপথটা নিলাম। এই শপথে আমি যেটা বলেছি, তা অক্ষরে অক্ষরে যেন পালন করতে পারি। এজন্য আমি দেশবাসীর পাশাপাশি নির্বাচনী এলাকার জনগণের সহযোগিতা কামনা করছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তন্ময় বলেন, অনুভূতি তো একটা থাকবেই। তবে এই অনুভূতি প্রকাশের চেয়ে বড় বিষয় হলো আমার ওপর বড় দায়িত্ব চলে এসেছে। সেটা পালন করতে হবে।তিনি বলেন, নির্বাচনের সময় এক রকম বিষয় ছিল। এখন নির্বাচিত হওয়া ও শপথ নেয়ার পর দায়িত্বটা অন্য রকম হয়েছে। এটা অনেক বড় দায়িত্ব। দেশের জন্য অনেক কাজ করতে হবে।তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930