মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নতুন মন্ত্রিসভা : ফোন পেয়েছেন যারা

আকাশবার্তা ডেস্ক :

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন। আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়ার অঙ্গীকারে সোমবার (০৭ জানুয়ারি) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। 

এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভা গঠনের জন্য অনেক সংসদ সদস্য ডাক পেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভার আকার ৪৬জনের হতে পারে। এর মধ্যে পুরনোদের অনেকেই বাদ পড়তে পারেন।ঠাঁই পেতে যাচ্ছেন অনেক নতুন সংসদ সদস্য। 

এরই মধ্যে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য টেলিফোন পেয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, গাজী গোলাম দস্তগীর, জাহিদ আহসান রাসেল, শাহাব উদ্দিন, জুনাইদ আহমেদ পলক, টিপু মুনশি, ডা. এনামুর রহমান, আ হ ম মুস্তফা কামাল, এমএ মান্নান, একেএম এনামুল হক শামীম, ডা. দীপু মণি। 

সংশ্লিষ্ট সবাই বিয়ষটি নিশ্চিত করেছেন। 

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০