মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শপথ নিলেন এরশাদ

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (৬ জানুয়ারি) দুপুর ১২টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার সংসদ কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান। 

শারীরিক অসুস্থতার কারণে গত ৩ জানুয়ারি তিনি অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি। 

এদিনও হুইল চেয়ারে বসে স্পিকারের রুমে ঢুকেন সাবেক এই রাষ্ট্রপতি। এরইমধ্যে একাদশ সংসদে বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য স্পিকারকে একটি চিঠিতে জানিয়েছেন তিনি। 

চলতি মাসের শেষ মধ্য ভাগের পর নতুন সরকারের প্রথম অধিবেশনেই হয়তো তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে পাওয়া যাবে। 

শপথ অনুষ্ঠানে এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন- পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, সৈয়দ আবু হোসেন বাবলাসহ অন্যান্য নেতারা।
 
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। 

এর মধ্য দিয়ে একাদশ সংসদের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্যের শপথ অনুষ্ঠান সম্পন্ন হলো। এখন শুধু বিএনপির পাঁচজন, গণফোরামের দু’জন বাকি রয়েছেন। এ পর্যন্ত ২৯০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। একটি আসনের প্রার্থী মারা যাওয়া এবং একটি আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত হাওয়ায় দু’টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জের ওই আসনটিও শূন্য হয়েছে।

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০