সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪ নারী

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করছে। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চার নারীকে মন্ত্রী হিসেবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বাদে যার মধ্যে রয়েছেন একজন পূর্ণমন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে নতুন মন্ত্রিসভা গঠন উপলক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মাদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী রয়েছেন শুধু ডা. দীপু মনি। ২০০৮ সালে মন্ত্রিপরিষদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. দীপু মনি এবার পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ।  

আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বেগম মন্নুজান সুফিয়ান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করা হয়েছে।

বিদায়ী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমত আরা সাদেক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বেগম মেহের আফরোজ চুমকি ও তথ্য মন্ত্রণালয়ে তারানা হালিম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930