সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে’

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগের যেকোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।’ সন্ত্রাস প্রতিরোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাজ করা হবে।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) নতুন করে দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে তার নিজ দফতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেইনি। আগামী দিনেও সেটা হতে দেব না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগের যেকোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি। যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা এখন অনেক বেশি প্রস্তুত।’

আসাদুজ্জামান খাঁন আরও বলেন, ‘বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেয়, সেটা নিতে পারে। কারণ এটা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায়, তাহলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

এর আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যেসব কাজ আগে করা সম্ভব হয়নি, সেই কাজগুলো এবার সম্পাদন করা হবে।’ এসব কাজ সম্পাদন এবার তার বড় চ্যালেঞ্জ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930