শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

র‌্যাবের হাতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজিগঞ্জ বাজার থেকে হত্যা মামলার আসামী মো: আবুল কালামকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে। কালাম একই উপজেলার মৃত শামসুল হকের পুত্র।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ কুমার চাকমা সাংবাদিকদের জানান, বেগমগঞ্জ থানার সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আবুল কালামকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, আসামী আবুল কালামসহ তার সঙ্গে থাকা কয়েকজন বেগমগঞ্জ উপজেলার আমানতপুর গ্রামের বায়তুন নূর জামে মসজিদের সামনে সম্প্রতি প্রকাশ্য দিবালোকে সুলতান মাহমুদ (সোহাগ)কে ফিল্মি স্টাইলে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করলেও পুলিশ কোন রহস্য উদঘাটন ও কোন আসামী গ্রেফতার করতে না পারায় পরবর্তীতে মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন বুরোর (পি.বি.আই) কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, উক্ত আসামী মামলা দায়ের করার পর থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। পরে গোপন সংবাদ পেয়ে র‌্যাব তাকে গ্রেফতার করে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০