সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সুবর্ণচরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সুবর্ণচরে লিমা দাস (২০) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুুপুরে নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিমা উপজেলার চরআমানউল্যা গ্রামের স্বপন মার্কেট এলাকার লিটন চন্দ্র দাসের মেয়ে ও সৈকত ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স (সম্মান) এর ৩য়বর্ষের ছাত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে লিমা একটি এনজিও’তে চাকুরী নেয়। এরপর তার বাবা-মা তাকে বিয়ে দেয়ার জন্য পাত্র ঠিক করেন। এনিয়ে তাদের পরিবারে মনোমালিন্য সৃষ্ঠি হয়। শুক্রবার সকালে লোকজন ঘরের আড়ার সাথে লিমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে চরজব্বর থানার ওসি এনামুল কবির জানান, লিমার মৃত্যুর রহস্য জানতে মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না আসায় আপাতত থানায় ইউডি মামলা হবে। তবুও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930