বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের সংবর্ধনা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদরের ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট এ সংবর্ধনার আয়োজন করে। এ সময় বৃত্তিপ্রাপ্তদেরকে ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির নগদ অর্থসহ সকল শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহিম।

এ সময় ট্রাস্টের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুদ্দিন বাবুল ও শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট লক্ষ্মীপুর ক্যাম্পাসের অধ্যক্ষ মো. বাবুল হোসেন খান, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলুসহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্ম গড়ার কাজে আমাদের শিক্ষকরাই সবচেয়ে বড় দায়িত্ব পালন করে থাকেন। স্কুল শুধুমাত্র বই পড়ার জন্য সীমাবদ্ধ নয়। এখানে পড়ালেখার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা ও অন্যান্য আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে হবে।

ট্রাস্ট সূত্র জানায়, গত ৭ ডিসেম্বর মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট লক্ষ্মীপুর ক্যাম্পাসে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৮৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৩টি বিভাগে মেধা তালিকায় শীর্ষে থাকা ৮৪ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী অন্য ৭৭৯ শিক্ষার্থীকে বৃত্তি সনদ দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১