সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘আলোকিত মানুষ হতে পড়ালেখা করুন’

আকাশবার্তা ডেস্ক :

শুধু সনদ অর্জনের জন্য নয়, আলোকিত মানুষ হওয়ার জন্য পড়ালেখা করতে হবে। দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। 

রোববার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুষদে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মনজুর মোরশেদ খান।
    
আবদুল মান্নান বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। নবীন শিক্ষার্থীরা দেশ ও জাতির কর্ণধার। শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে। যাতে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আধুনিক বিশ্বে কী ঘটছে? তা শিক্ষার্থীদের জানতে হবে।

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান আহরণের জায়গা। এখানে যে যত বেশি জ্ঞান আহরণের চেষ্টা করবে, সে তত বেশি জ্ঞানে সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের  মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ করতে হবে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930