সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পাসপোর্ট ছাড়াই সব দেশে ঘুরতে পারেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রিটিশ রাণী এলিজাবেথের বিশ্বের কোনও দেশে যেতে পাসপোর্ট লাগে না। তিনিই একমাত্র ব্যক্তি যিনি পাসপোর্ট ছাড়াই বিশ্বের যেকোনও দেশে ঘুরতে পারেন। তবে রাণী ছাড়া ব্রিটিশ রাজ পরিবারের অন্য সব সদস্যকেই বিদেশ ভ্রমণে পাসপোর্ট বহন করতে হবে। এমনকি এটি রাণীর স্বামী ডিউক অব এডিনবার্গের জন্যও প্রযোজ্য।

আসলে যত ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করা তার সবই রাণীর নামে। যেখানে লেখা থাকে ‘ব্রিটেনের মহিমান্বিত রাণীর পক্ষ থেকে পাসপোর্টধারী ব্যক্তিকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’ সুতরাং যেখানে স্বয়ং রাণীই ব্রিটিশ পাসপোর্ট ইস্যু করেন এবং পাসপোর্টধারী ব্যক্তির দায় গ্রহণ করেন সেখানে তার নিজের দায় নিয়ে কারও কোনও প্রশ্নই থাকতে পারে না। শুধু পাসপোর্টের ক্ষেত্রেই নয়, আরও কয়েকটি ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন রাণী এলিজাবেথ।

যেমন গাড়ি চালানোর ক্ষেত্রে তার কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না। এমনকি রাণীকে বহনকারী গাড়ির কোনও লাইসেন্স প্লেটও জরুরি নয়। এছাড়া যেকোনও ধরনের বিচারেরও ঊর্ধ্বে রাণী এলিজাবেথ।

উল্লেখ্য, রাণী এলিজাবেথ পৃথিবীর যে প্রান্তেই যান না কেন তার সঙ্গে থাকে বিশাল নিরাপত্তা বাহিনী। সঙ্গে থাকে মণি-মুক্তার মতো বহুমূল্যের রত্ন। এমনকি তার সঙ্গে থাকে পোষা কুকুর করজিসের জন্য বিশেষ খাদ্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031