সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

২১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৪ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে।

গত ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের ৪৭ সদস্য। নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রিত্ব পেয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী হয়েছেন ১৯ জন। এছাড়া তিনজনকে উপমন্ত্রী করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930