সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা নিয়োগ

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ জন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। নতুন সরকারে শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে আগের পাঁচজনকেই রেখেছেন। সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এই আদেশ জারি করে।

নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার এক সপ্তাহ পর সোমবার এই পাঁচজনকে ফের উপদেষ্টা নিয়োগ করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ হয়। এই পাঁচ উপদেষ্টাই মন্ত্রীর পদমর্যাদা ও বেতন-ভাতা পাবেন। নতুন সরকারের শপথ নেওয়ার দিন গত ৭ জানুয়ারি থেকে এদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে।

উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন:
১. এইচ টি ইমাম – প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা,
২. ড. মসিউর রহমান – প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা,
৩. ড. গওহর রিজভী – প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা,
৪. ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী – প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা,
৫. মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক – প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930