মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্বাচনে অংশ নেয়া সব রাজনৈতিক দলকে ধন্যবাদ। দলমত নির্বিশেষ সবার জন্য আওয়ামী লীগ কাজ করবে। বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ নির্বাচনে টানা বিজয় উপলক্ষে শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, সবাইকে ধন্যবাদ। তবে আমরা যেহেতু সরকার গঠন করার সুযোগ পেয়েছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সবার তরে সবার জন্য কাজ করবো।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে জনগণের রায় দুর্নীতি বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এ রায় মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে, নিরঙ্কুশ রায়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। তিনি বলেন, সুষম উন্নয়নের জন্য কাজ করে যাবে আওয়ামী লীগ। নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করবে আওয়ামী লীগ।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশে। 

এর আগে বেলা তিনটায় সমাবেশ মঞ্চে আসেন শেখ হাসিনা।  বেলা আড়াইটাই সমাবেশ শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হতে থাকে। আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা এ মহাসমাবেশে অংশ নেয়। 

গেলো ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন। পরে স্থগিত হওয়া আরও একটি আসনে জয় পায় দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০