সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় নেতাদের ঢল, প্রধানমন্ত্রী আসছেন মঙ্গলবার

আকাশবার্তা ডেস্ক :

১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল করতে দফায় দফায় লক্ষ্মীপুরে আসছেন কেন্দ্রীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ। গত এক সপ্তাহে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক একেএম এনামুল হক শামীম ৩ বার লক্ষ্মীপুরে এসেছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর একান্ত প্রেস সচিব সাইফুজ্জামান শিখর এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমও এসেছেন।

বৃহস্পতিবার লক্ষ্মীপুরে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অন্তত একডজন ছাত্রলীগের নেতা। শুক্রবার আসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। দুটি সংগঠনের উদ্যোগে সরকারি মহিলা কলেজ মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

রোববার লক্ষ্মীপুরে আসছেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ অর্ধশতাধিক নেতা।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ দফায় দফায় জেলা নেতাদের সাথে প্রস্তুতিমূলক বৈঠক করছেন। এছাড়াও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথেও সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর সফর এবং জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভা সফল করতে প্রশাসনের সাথে দফায় দফায় আলোচনা হচ্ছে।

এ দিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) লক্ষ্মীপুরে এসে কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোববার কেন্দ্রীয় যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অন্তত অর্ধশত নেতা লক্ষ্মীপুর আসছেন। কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের সাথে ওইদিন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সালাহ্ উদ্দিন টিপু জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো জেলায় যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী মাঠে কাজ করছে। প্রধানমন্ত্রীর জনসভায় যুবলীগের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অপরদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা শহরের সার্বিক সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে পুরোদমে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের সার্বিক কাজের তত্ত্বাবধান করছেন। শহরের বিভিন্ন অলিতে-গলিতে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রচার-প্রচারণা চলছে ব্যাপকভাবে। মাইকিং, ব্যানার, পেষ্টুন, পোষ্টারিং এবং তোরণ নির্মাণ করা হচ্ছে জেলা ব্যাপি।  পুরো জেলায় এখন চলছে উৎসবের আমেজ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930