সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে ধারাবাহিক দুর্ঘটনার ৫ম দিনে শিক্ষক নিহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে গত ৫ দিন যাবত ধারাবাহিক দুর্ঘটনার ৫ম দিনে বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যানের চাকার নিচে পৃষ্ঠ হয়ে  মিজানুর রহমান রুবেল (৪৫) নামের এক শিক্ষক নিহত হয়েছে।

নিহত মিজানুর রহমান রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ড লাহারকান্দি মোল্লা বাড়ীর দ্বিন মোহাম্মদের ছেলে ও টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার অফিসার্স ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিজানুর রহমান রুবেল বাড়ি থেকে মোটসাইকেল যোগে শহরের দক্ষিণ তেমুহনীতে আসার  পথে লক্ষ্মীপুর অফিসার্স ক্লাবের সামনে পৌছালে বিপরীত থেকে আসা একটি পিকআপ ভ্যান পাশ থেকে ধাক্কা দেয়।  এ সময় হেমলেটধারী মোটরসাইকেল আরোহী রুবেল নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ছিটকে পড়ে।  একপর্যায়ে হেলমেটসহ তাঁর মাথা পিকআপ ভ্যানের পিছনের চাকার নিচে পড়ে ছিন্নবিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930