শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় ছাত্রলীগের আহ্বায়ক কাজী বাবলু কারাগারে

আকাশবার্তা ডেস্ক :

ডাকাতির প্রস্তুতির মামলায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আটককৃত ছাত্রলীগ নেতাকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২৬ আগষ্ট সদর উপজেলার কুশাখালীর ঝাউডগী এলাকায় মোসলেহ উদ্দিনের বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ওই ডাকাতির প্রস্তুতিতে কাজী মামুনুর রশিদ বাবলু জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতির প্রস্তুতি মামলায় কাজী মামুনুর রশিদ বাবুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০