সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ডিএনসিসিতে আতিক, আশরাফের আসনে বোন লিপি

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকে মনোয়ন দিয়েছে আওয়ামী লীগ। 

আর কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনের নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সদ্য প্রয়াত সংসদ সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। 

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। 

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন সৈয়দ আশরাফুল ইসলামের ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়াতুল ইসলাম ও বোন সৈয়দা জাকিয়া নূর। দল থেকে ডা. লিপিকেই মনোনয়ন দেওয়া হয়েছে। 

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হন। পরে চলতি মাসের ৩ জানুয়ারি বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হয়। 

কিন্তু বিদেশের হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি ওইদিন শপথ নিতে পারেননি। সময় চেয়ে আবেদন করলেও ৩ জানুয়ারি রাতেই ব্যাংককের বারুনগ্রাদ হাসপাতালে মৃত্যুবরণ করেন সৈয়দ আশরাফ। 

তার মৃত্যুর কারণে শূন্য হওয়া এই আসনে আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন ডিএনসিসির মেয়র পদেও ভোট হবে। 

ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরে হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930