সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

উল্টো পথে গাড়ি যেতে না দেয়ায় ট্রাফিক পুলিশকে মারধর

আকাশবার্তা ডেস্ক :

সিলেট নগরের চৌহাট্টা মোড়ে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের এক কর্মকর্তা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরের চৌহাট্টা মোড়ে এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ আলীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যকে পেটানোর ঘটনায় জড়িত সরকারি কর্মকর্তা তানজিল আহমদকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা তানজিল আহমদ মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজার অভিমুখে ওয়ানওয়ের উল্টো পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সিলেট মহানগর পুলিশের দায়িত্বরত ট্রাফিক সদস্য মোহাম্মদ আলী ওয়ানওয়ে সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে তানজিলকে বাধা দেন। কিন্তু সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তানজিল। এ অবস্থায় ট্রাফিক পুলিশের সদস্য আলী দৌড়ে গিয়ে মোটরসাইকেলের গতিরোধ করলে তানজিল মোটরসাইকেল থেকে নেমে ট্রাফিক পুলিশের হাতের লাঠি কেড়ে নিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন।

একপর্যায়ে উপস্থিত জনতার হস্তক্ষেপে ওই সরকারি কর্মকর্তা থামলে অদূরে থাকা ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা এসে তাকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

আটক তানজিল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ।

ফয়সাল মাহমুদ বলেন, জনসমক্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক সরকারি কর্মকর্তা ও তার মোটরসাইকেল জব্দ করে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930