মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চিকিৎসকদের এক বছর থাকতে হবে উপজেলা হাসপাতালে

আকাশবার্তা ডেস্ক :

চিকিৎসকদের দুই বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। একবছর থাকতে হবে উপজেলা পর্যায়ের হাসপাতালে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনকলে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। তাই সেখানে তারা যে মেডিকেল কলেজ করছে সেখানে আরেকটু নজর দেওয়া দরকার।

তিনি বলেন আগামীতে বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করা হবে। বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে হবে।

নার্সদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, নার্সরা রোগীর সেবা না করলে চাকুরি থেকে অব্যাহতি নিন।

গেল এক সপ্তাহে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে কর্মতৎপরতা বাড়াতে তিনি নিজে তাদের সঙ্গে দেখা করে নির্দেশনা দিচ্ছেন।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, বিশ্বের কোনো দেশে এতো বেশি বেতন বৃদ্ধির ইতিহাস নেই। বেতন এতো বেশি বৃদ্ধি পাওয়ার পরেও দুর্নীতি কেন হবে? ঐদিন সকল সরকারি কর্মকর্তাকে দুর্নীতিমুক্ত থেকে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০