সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে আ.লীগের বর্ধিত সভায় হাতাহাতি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে রামগতিতে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার জমিদারহাট ভাই ভাই কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য আয়োজিত তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভার আহবান করে জেলা আওয়ামী লীগ।

ওই সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদের সমর্থকদের সঙ্গে অপর মনোনয়ন প্রত্যাশী আজাদ উদ্দিন চৌধুরীর সমর্থকদের হাতাহাতি হয়। একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে উভয়পক্ষের আটজন আহত হন। আহত যুবলীগ নেতা ওসমান গণি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আরমান হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, আজাদ উদ্দিনের সমর্থকরা হঠাৎ করে তার সমর্থকদের ওপর হামলা করলে ঘটনাটি ঘটে। এ সময় হামলাকারীরা সভার চেয়ার-টেবিলও ভাংচুর করে বলে তিনি জানান।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (ছবি : ধারণকৃত)

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930