রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইজতেমার সময় বাড়লো একদিন

ইসলাম ডেস্ক :

এবারের বিশ্ব ইজতেমা চারদিন ধরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। 

তিনি বলেছেন, বিশ্ব ইজতেমা ঐক্যবদ্ধভাবে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। যা চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

বৈঠকে তাবলীগের মাওলানা সা’দ এর অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম ও অপর পক্ষের মাওলানা জুবায়েরসহ তাবলীগের লোকজন উপস্থিত ছিলেন।

দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষ করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

তিনি বলেন, ইজতেমায় প্রথম দুইদিন মাওলানা জুবায়ের ইজতেমা পরিচালনা করবেন। আর শেষের দুইদিন পরিচালনা করবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১