সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সড়ক দুর্ঘটনা রোধে পদক্ষেপ কী, মন্ত্রীর কাছে বিবৃতি দাবি

আকাশবার্তা ডেস্ক :

দেশে বর্তমানে সড়ক দুর্ঘটনা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এই পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনা বন্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তা সার্বিকভাবে দেশের মানুষকে জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সংসদে বিবৃতি দাবি করেন তিনি। 

মুজিবুল হক চুন্নু মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ দাবি জানান।

চুন্নু বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেশি হয়। কিন্তু ইদানীংকালে এই সড়ক দুর্ঘটনা আরও বেশি হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা বন্ধে মন্ত্রিসভার বৈঠকে দূরপাল্লার যানবাহনে পাঁচ ঘণ্টার বেশি হলে বিকল্প চালক রাখাসহ বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়ন হচ্ছে কিনা জানা নেই। 

‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেখা যায় সড়কে গিয়ে সিএনজি চালকের লাইসেন্স আছে কিনা দেখেন। এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এটা দেখার কেউ নেই। এতে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে বলবো, সড়ক দুর্ঘটনা বন্ধে সার্বিক বিষয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, কি সিদ্ধান্ত নিয়েছে সেটা মানুষকে জানাতে হবে। এ ব্যাপারে জাতীয় সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দাবি করছি। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930