সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

খাবারে ভেজাল, লক্ষ্মীপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও খাবারে বিষাক্ত রঙ মিশানোর অভিযোগে ৪টি হোটেলের জরিমানা করা হয়েছে। একই সাথে একটি ফল দোকানেরও জরিমানা করা হয়। বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরে এসব ব্যবসাপ্রতিষ্ঠানে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রহমানিয়া হোটেল, হোটেল নূরজাহান, সোনার বাংলা হোটেল, মোহাম্মদীয়া হোটেল এবং একটি ফল দোকান।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন অমান্য করে খাবারে বিষাক্ত রঙ মিশ্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং ফলমূলে বিষাক্ত ফরমালিন ব্যবহার করার অপরাধে বিভিন্ন হারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজাল মিশ্রিত পণ্য কেনাবেচা বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930