সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অক্ষম-বয়স্কদের কারাভোগ থেকে মুক্তি বিবেচনায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা বয়স্ক বা দীর্ঘদিন কারাগারে আছেন তাদের মুক্তির বিষয়টি খতিয়ে দেখা হবে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। তার নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হবে।

২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ-ভারত বৈঠক হবে
হঠাৎ সীমান্তে কেন হত্যাকাণ্ড বেড়েছে তা অনুসন্ধানের পাশাপাশি বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, অনেকদিন ধরে সীমান্তে খুব ভালো পরিবেশ বজায় ছিলো। হঠাৎ সিমান্তে কেন হত্যাকাণ্ড বেড়েছে তা নিয়ে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান করা হবে। পাশাপাশি শিগগিরই বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ে বৈঠকও আহ্বান করা হবে। বৈঠকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে এবং আর যাতে কোনো হত্যাকাণ্ড সংঘঠিত না হয়, সে বিষয়ে জোর দেয়া হবে। বিষয়টি নিয়ে বিজিবিও কথা বলেছে বলে জানান তিনি।

ভারত সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমরা প্রবেশ স্থানগুলো চিহ্নিত করে সীমান্তে আরো বিজিবি বাড়ানোর চিন্তা করছি। আশা করি শিগগিরই রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হবে।

২১শে ফেব্রুয়ারিতে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
২১শে ফেব্রুয়ারিতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা গত কয়েকবছর ধারাবাহিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছি। শহীদ মিনারের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে থাকে, তাদের নিরাপত্তার জন্য আমাদের বাহিনী কাজ করে। এবার বিএনসিসির পাঁচশ’ সদস্য সেখানে থাকবে। নিরাপত্তার জন্য পুলিশ-র‌্যাব, গোয়েন্দা এবং প্রয়োজনে বিজিবি-আনসার কাজ করবে।

ওই এলাকায় কোনো হকার বা অস্থায়ী দোকান বসা যাবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হবে। সেদিন সাদা পোশাকধারী পুলিশও নিয়োজিত থাকবে। দেশি-বিদেশি যারাই আসবে, প্রতিবারের মতো এবারও তাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছু কিছু স্থানে খোঁড়াখুঁড়ি চলছে এবং বইমেলাও চলছে, সব মিলিয়ে একটি ট্রাফিক ব্যবস্থা আমরা করবো, সেজন্য রোডম্যাপ তৈরি করবো। সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবাই যেন নির্বিঘ্নে দিবসটি উদযাপন করতে পারে। সরস্বতী পূজার সময়ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিনা অপরাধে জাহালমের ৩ বছর কারাভোগ
জাহালম নামে টাঙ্গাইলের এক পাটকল শ্রমিক ৩৩টি মামলার ভুল আসামি হিসেবে তিন বছর কারাভোগ করে সম্প্রতি মুক্তি পান। জাহালমের ঘটনার জন্য কে দায়ী সেটি খতিয়ে দেখা হচ্ছে এবং অনুসন্ধান করে দায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930