বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রাইভেট ছাড়ুন, শিক্ষকদের উদ্দেশে মেয়র আবু তাহের

নিজস্ব প্রতিবেদক :

প্রাইভেটে আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের যেভাবে পড়ান, সেভাবে ক্লাসেও পড়ান। এমনভাবে পড়ান যাতে তারা পড়াশুনার প্রতি মনোযোগি ও আন্তরিক হয়ে ওঠে। দেখবেন আপনার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করেছে। যদি এমন হয় তাহলে আপনি প্রাইভেট পড়িয়ে যত টাকা আয় করেন তার চেয়ে ১ হাজার টাকা বেশি দেব আপনাকে। তবুও প্রাইভেট ছাড়–ন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক মিলাদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। তিনি বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

মেয়র আবু তাহের আরো বলেন, পড়ালেখার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ধর্মীয় নিয়মনীতি মেনে চলার মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত কল্যাণ ও সুখ। দক্ষ ও সুশিক্ষিত মানবসম্পদ তৈরির ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সকলের রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন হায়দর, পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল বাশার, নজরুল ইসলাম ভুলু, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

পরে বার্ষিক মিলাদ ও দোয়া শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরআগে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির ৪তলা বিশিষ্ট একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি শাহজাহান কামাল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৬০ লাখ ব্যয়ে এ ভবনটি বাস্তবায়নে কাজ করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১