শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

একাদশ সংসদে এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ

আকাশবার্তা ডেস্ক :

একাদশ জাতীয় নির্বাচনে জয়ীদের শপথ অবৈধ দাবি করে ২৯০ জনের এমপিদে পদে থাকার বৈধতা প্রশ্নে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ সোমবার (১৮ফেব্রুয়ারি) এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন-এম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটির্নি জেনারেল মোখলেছুর রহমান।

দশম সংসদ বহাল থাকা অবস্থায় একাদশ সংসদের এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

রিটে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু ওই অনুচ্ছেদ প্রতিপালন না করে অথাৎ দশম সংসদ ভেঙে না দিয়ে একাদশ সংসদে নির্বাচিত সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গত ১৭ জানুয়ারি আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ বলে খারিজ করে দিয়েছিল। পরে ফের রিট আবেদনটি করা হলে গত ৬ ফেব্রুয়ারি শুনানি নিয়ে আদালত ১৮ ফেব্রুয়ারি আদেশের দিন রেখেছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০