বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে আবুধাবি থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১টায় তিনি রওনা দেন।  

এর আগে জার্মানি সফর শেষে আবুধাবিতে পৌঁছান প্রধানমন্ত্রী। গত রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তিনি আবুধাবি পৌঁছান।

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান এবং আবুধাবিতে একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে দেশের বাইরে ছিলেন তিনি।

১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি আবুধাবি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন।

সেখানে সফরকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ভিভিআইপি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে জার্মানির মিউনিখে পৌঁছান তিনি।
 
জার্মানি সফরের প্রথমদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রবাসী বাংলাদেশিরা নাগরিক সংবর্ধনা দেয়। সফরকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলন যোগদান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মিউনিখ সম্মেলনের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সফরকালে সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) আয়োজিত ‘হেলথ ইন ক্রাইসিস- ডব্লিউএইচও কেয়ার্স’ শীর্ষক গোলটেবিল আলোচনা এবং ‘জলবায়ু পরিবর্তনে নিরাপত্তা হুমকি’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ২০১৭ সালের নোবেলবিজয়ী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস-এর নির্বাহী পরিচালক বিয়াট্রিস ফিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর ফাতোও বেনসুদা, সিমেন্স এজি এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জো কাইজার এবং ভেরিডস এর প্রধান নির্বাহী হান্স ওলফগ্যাং কুন্জ।

পটুয়াখালীর পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজিভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জার্মানির সিমেন্স এজির সঙ্গে একটি যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। আমদানি করা এলএনজিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

টানা তৃতীয়বারসহ বাংলাদেশের ইতিহাসে একমাত্র চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন।
 
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের যাত্রা শুরু হয়েছিলো ১৯৬৩ সালে।

এর আগে ২০১৭ সালে প্রথম কোনো বাংলাদেশি রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০