বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চন্দ্রগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান, সাংবাদিক মো. আলী হোসেন ও সহিদুল ইসলামের নেতৃত্বে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, স্থানীয় চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, জিবি সদস্য কাজী মোস্তাফা কাজল, বাবুল হোসেন, সাবেক ছাত্রনেতা আইনুল আহমেদ তানভীর, কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক সৌরভ হোসেন প্রমুখ। সভায় সঞ্চালনা করেন, ভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক কার্তিক রঞ্জন সেনগুপ্ত।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ।

অপরদিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন বুলু, মো. দেলোয়ার হোসেন, সাবেক সদস্য কামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষথেকে অমর একুশে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১