সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

‘২০২০ সালের মধ্যে পাঁচটি শহর দখলের পরিকল্পনা করছে আরাকান আর্মি’

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের রাখাইন প্রাদেশিক পার্লামেন্টে সেনাবাহিনীর একজন প্রতিনিধি মেজর থেট ও মং বলেছেন, আগামী ২০২০ সালের মধ্যে রাখাইনের উত্তরাঞ্চলীয় পাঁচটি শহর দখলের পরিকল্পনা করছে সশস্ত্র আরাকান আর্মি (এএ)।  সম্প্রতি রাখাইনে আরাকান আর্মির যে হামলা শুরু হয়েছে তার বিশ্লেষণ করে এমন আশঙ্কা করছেন তিনি।

মিয়ানমারের দৈনিক ইরাবতির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার রাখাইন পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা উত্থাপন করেছেন ওই মেজর। এসময় তিনি পার্লামেন্টে উত্থাপিত ওই প্রস্তাবনার পক্ষে রাখাইনের মানুষকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

পার্লামেন্ট অধিবেশনে মেজর থেট ও মং বলেন, আরাকান আর্মি ‘‘আরাকান ড্রিম-২০২০’’ মিশনের আওতায় আগামী বছরের মধ্যে রাখাইনের পেলেতোয়া, কিয়াকতো, মারুক-উ শহর দখল করার পরিকল্পনা করছে।

তিনি অভিযোগ করে বলেন, আরকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মায়ু অঞ্চলের বুথিডং ও মংগদু শহরে হামলা চালাচ্ছে। অবশ্য আরাকানি আর্মির কমান্ডার সেনাবাহিনীর তোলা এমন অভিযোগ আগে থেকেই অস্বীকার করে আসছেন।

আরাকান আর্মির মুখপাত্র উ খিন থুখা ওই সেনা প্রতিনিধির এমন প্রস্তাবনাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি রাখাইনে আরাকান আর্মি এবং সেনাবাহিনীর জনপ্রিয়তা যাচাই করার জন্য সেনাবাহিনীকে গণভোট আয়োজন করার আহ্বান জানিয়েছেন। পার্লামেন্টকে ব্যবহার করে রাখাইনের জনগণের ওপর প্রভাব খাটানোর নিন্দা করেন আরাকান আর্মির ওই মুখপাত্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031