বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

মান্দারী বাজার বণিক সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আকাশবার্তা ডেস্ক :

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী মান্দারী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শনিবার (২ মার্চ) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র ও মান্দারী বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ব্যবসায়ীদের সংগঠন মান্দারী বাজার বণিক সমিতির কার্যকরী কমিটি নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। এবারের নির্বাচনে সমিতির কার্যকরী কমিটির ১১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২, সহ-সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২, সহ-সাধারণ ২, কোষাধ্যক্ষ পদে ৩, দপ্তর সম্পাদক পদে ৩, সাংগঠনিক সম্পাদক পদে ৩, সমাজকল্যাণ সম্পাদক পদে ২, আন্তর্জাতিক সম্পাদক পদে ৩ এবং দুটি নির্বাহী সদস্য পদে ৩ প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ১০২। নির্বাচিতরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম পাটওয়ারী বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবুও যেকোন ধরণের বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে ভোট কেন্দ্র ও মান্দারী বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এতে পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাব ও গ্রাম পুলিশের টহল টিম কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১