বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ছবিটি ফেসবুকে কে দিয়েছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে। ছবিতে দেখা যায়, ওবায়দুল কাদেরের নাকে মুখে নলসহ বিভিন্ন যন্ত্রপাতি লাগানো রয়েছে।

এ ধরনের ছবি প্রকাশিত হওয়ায় বিএসএমএমইউর চিকিৎসকরা যেমন চটেছেন তেমনি প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যারা ছবিটি তুলেছেন তাদের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন চিকিৎসকরা। এমনকি খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছেছে।

ছবিটি কখন, কিভাবে, কে তুলেছে, কে এই বা পোস্ট দিয়েছে তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।চিকিৎসকদের ধারণা, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ যখন ওবায়দুল কাদেরকে দেখতে আসেন তখন তার সঙ্গে আসা লোকজনের মধ্যেই কেউ হয়তো ছবিটি তুলেছেন এবং পরে তা পোস্ট দিয়েছেন।

নাম প্রকাশ না করে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, ‘আইসিইউতে রোগী জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকেন। এ অবস্থায় ছবি তোলা তো অনেক দূরের কথা, দেখা করতে গেলেও মুখে মাস্ক, পায়ে জুতা ও শরীরে গাউন দিয়ে ঢেকে তবেই যেতে হয়।

কিন্তু তাকে দেখতে গিয়ে মন্ত্রী, সাংসদ ও রাজনীতিবিদদের অধিকাংশই সংক্রমণের কথা ভাবেননি। অনেকেই মুমূর্ষু ওবায়দুল কাদেরের ছবি তোলা এমনকি তার শয্যাপাশে দাঁড়িয়ে সেলফিও তুলেছেন।’

রোববার (৩ মার্চ) সকালে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তির পর ওবায়দুল কাদেরের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। আইসিইউতে চিকিৎসা দিয়ে অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তার এনজিওগ্রাম করে হৃদপিন্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এসময় একটি রক্তনালীতে রিং (স্ট্যান্টিং) বসানো হয়। এরপর উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০