সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক আনন্দ মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

আহমেদ আবদুর রহমান ট্রাস্টের উদ্যোগে গত ২ মার্চ শনিবার ঢাকা উত্তরা ডিয়াবাড়ির আরপি সিটিতে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের (স্পেশাল চাইল্ড) বার্ষিক আনন্দমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ১৯টি স্কুলের প্রায় দুই হাজার বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা উদ্যোক্তা ফরিদ আহমেদ ভূঁইয়া, ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ডা. তাজকেরা খানম, সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম, সুইড বাংলাদেশের সাংস্কৃতিক সম্পাদক ইমেলদা হোসেন দীপাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সুইড বাংলাদেশ ধানমন্ডি শাখার সাবেক সভাপতি মাহবুবুল মুনির। অনুষ্ঠানের আয়োজক আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সুইড বাংলাদেশকে ৩০ লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, ‘আজকে বুদ্ধিপ্রতিবন্ধীরা যে সকল গান-নাচ-আবৃত্তি-অভিনয় করে দেখালো তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। তাদের প্রতি আমার মায়া আরো বেড়ে গেলো। আমি মনে করি তাদের পিতা-মাতারাও মুগ্ধ হয়েছেন। বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আহমেদ আবদুর রহমান ট্রাস্ট অতীতের মত আগামী দিনেও সহযোগিতা অব্যাহত রাখবে।’

দিনব্যাপী এই আনন্দ মেলায় বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা মনোজ্ঞ নাচ, গান পরিবেশনের পাশাপাশি অভিনয় ও কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930