সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘বিএনপির রাজনীতি শুধু প্রেস বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ’

আকাশবার্তা ডেস্ক :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপির রাজনীতি এখন শুধু প্রেস বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ। বিএনপি’র কর্মকান্ড ঝিমিয়ে পড়েছে। জাতীয় পার্টি দীর্ধ ২৬ বছর ধরে ক্ষমতার বাইরে থাকার পরও এখনো জনসমর্থন রয়েছে। জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের আস্তা আছে।

এরশাদ বলেন, জাপার নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনা থেকে ছয় জনের নামের তালিকা পাওয়া গেছে। যোগ্যতার ভিত্তিতে তাদর নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে। সকল ভেদাভেদ ভুলে যেয়ে দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়, খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি নির্বাচন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ খায়রুল ইসলাম। আসন্ন কেসিসি নির্বাচনে জাপা’র মেয়র মনোনীত প্রার্থী এসএম মুশফিকুর রহমানের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন কেক কাটার মধ্যদিয়ে ঘোষণা করা হয়।

বিশেষ অতিথি ছিলেন পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, পার্টির যুগ্ম-মহাসচিব ও জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু, পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মুজিবর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তৈমুর হোসেন শাহীন। এছাড়া প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯ জন আইনজীবী চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেছেন।

যোগাদানকারীরা হলেন- এ্যাড. মোঃ হাফিজুর রহমান শান্ত, মোঃ মাসুম বিল্লাহ, কাজল শেখ, এমদুল হক, মিজানুর রহমান, শরিফুল মল্লিক, এ এ এম মমিনুজ্জামান, খন্দকার মোঃ মহাসিন, শংকর রায়, রাম প্রসাদ রায়, শওকত আলম, বন্দরা রায়, এসএম জি নেওয়াজ, মোঃ ফরিদী হাসান, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।

সূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930