সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নোয়াখালী আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে জেলা মানবাধিকার কমিশন শাখা। এতে কমিশনের লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার প্রায় ৭৫ টি ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।

কমিশনের নোয়াখালী অঞ্চলের সমন্বয়ক সামছুল করিম খোকনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, কমিশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মমতাজ বেগম, নোয়াখালী জেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক, ফেনী জেলা শাখা সভাপতি শহীদ উল্যাহ ভূঁইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা শাখা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মমিন উল্যাহ প্রমুখ।

বক্তারা বলেন, রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে মানবতার কল্যাণে কাজ করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। এ কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে হবে। এ জন্য নিরীহ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য মানবাধিকার কর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

পরে বিভিন্ন ইউনিটের মানবাধিকার কর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এর আগে কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারের সঙ্গে উপস্থিত সকলে শপথ বাক্য পাঠ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930