সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরকে মাদকমুক্ত করার উদ্যোগ গৃহিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে শীঘ্রই মাদক কারবারি ও তাদের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। রোববার (১০মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাদক, জমি সংক্রান্ত বিরোধ, ধর্ষণ, বাল্যবিবাহ ও অপরিকল্পিতভাবে সড়কে যানবাহন বৃদ্ধি প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

কমিটির সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এবং সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী রায়, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইনজীবী রাসেল মাহমুদ মান্না প্রমুখ।

বক্তারা বলেন, মাদক কারবারি ও ভদ্রবেশী তাদের গডফাদাররা নানা কৌশলে সর্বত্র মাদক ছড়িয়ে দিচ্ছে। তাই মাদক নির্মূল করার লক্ষ্যে মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। তাছাড়া জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ যথাসম্ভব অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাল্যবিবাহ ও ধর্ষণ বন্ধে সর্বস্তরের জনসাধারণকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়াও শীঘ্রই জেলার কমলনগর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930