সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগতিতে জেলা পরিষদের উচ্ছেদ অভিযান, ১০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা পরিষদ। এ সময় অবৈধভাবে গড়ে তোলা ২৫টি দোকান ব্যাকো দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বুধবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন এ অভিযান পরিচালনা করেন। এতে জেলা পরিষদের প্রায় ১০ কোটি টাকা মুল্যের ১ একর ৩৩ শতক সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, রামগতি পৌর শহরে দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করে আসছিল প্রভাবশালীরা। অবশেষে উচ্চ আদালতের রায় নিয়ে সকালে অর্ধশতাধিক শ্রমিক ও পুলিশ সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা পরিষদ কর্তৃপক্ষ।

এইস্থানে পুকুরপাড় মেরামত, পানি শোধনাগার কেন্দ্র ও মার্কেট নির্মাণের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

আর দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি জবর দখলদার হাত থেকে উদ্ধার করে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930