বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চন্দ্রগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রোববার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ সময় বক্তারা ভবিষ্যত প্রজন্মদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবন গড়ার তাগিদ দেন।

সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শিশু দিবসের শুভ সূচনা করা হয়। কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহেরের সহধর্মীনি বেগম নাজমা তাহের।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আইনুল আহমেদ তানভীর, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিংকু, বর্তমান সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

অপরদিকে সকাল ১০টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির নবনির্বাচিত অভিভাবক সদস্য মহিন উদ্দিন বুলু, দেলোয়ার হোসেন ও আলাউদ্দিন চৌধুরীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০