সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নিষেধাজ্ঞার সময় মাছ শিকার : লক্ষ্মীপুরে ১৮ জেলের জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলেকে কারাদন্ড ও ১৪ জেলেকে জরিমানা করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার মজুচৌধুরী হাট ঘাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা। আটককৃতরা ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা। একই সাথে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে জামিন পায় আরো ১৯ শিশু জেলে।

এরআগে দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করে কোষ্টগার্ড, মৎস বিভাগ ও নৌ পুলিশ। এসময় ইঞ্জিনচালিত ছয়টি নৌকা ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফার নেতৃত্বে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ফাহমিদা মোস্তফা বলেন, আইন অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে কোষ্টগার্ড মৎস বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযান ১৮ জেলেকে আটক করা হয়েছে। ৪ জনকে জেল ও বাকী ১৪ জনকে ৩ হাজার করে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান ও জেল জরিমান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930