বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ইং ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ৪৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪৬টি গুরুত্বপূর্ণ : ৫ উপজেলায় ভোট কাল

আকাশবার্তা ডেস্ক :

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামীকাল (২৪ মার্চ)। ইতোমধ্যে নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জামাদি।

শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ৫ উপজেলার ৪৫৮টি ভোট কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এসব কেন্দ্রের মধ্যে ৩৪৬টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিজিবি-র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্নস্থানে তাদের টহল দিতে দেখা গেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ৫ উপজেলায় এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা রয়েছে ১২ লাখ ৩৪ হাজার ৬৯৬ জন।

এদিকে আইন শৃঙ্খলা রক্ষায় জেলায় ১৯শ’ পুলিশ সদস্য, ১১ প্লাটুন (২২০ জন) বিজিবি, ১০ প্লাটুন (৮০ জন) র‌্যাব ও ৫ হাজার ৪৯৬ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে জানান পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এছাড়া ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০