মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে শাহজাহান কামাল এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশনের

আকাশবার্তা ডেস্ক :

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি এ কে এম শাহজাহান কামালের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় কমিশনের উপ-সচিব আতিয়া রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। শাহজাহান কামাল সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

জানা গেছে, শুক্রবার সদর উপজেলার চেয়ারম্যান পদ এ কে এম সালাহ্ উদ্দিন টিপু (দোয়াত কলম) শাহজাহান কামাল এমপির বিরুদ্ধে অভিযোগ করেন। এমপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় অবস্থান ও নৌকার মার্কার প্রার্থী আবুল কাশেমের পক্ষে প্রভাব বিস্তারের লিখিত অভিযোগ করেন নির্বাচন কমিশনে। এর প্রেক্ষিতে তাকে জরুরি ভিত্তিতে এলাকা ছাড়তে নির্দেশনা প্রদান করা হয়। প্রসঙ্গত, শাহজাহান কামাল বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আসেন। শনিবার রাত ১০টায় পর্যন্ত এমপি জেলা শহরের চক বাজারের বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

সূত্র : কালের কন্ঠ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০