মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর সদরে কাশেমের শক্তি ‘‘নৌকা’’ টিপুর ভরসা জনপ্রিয়তা

আকাশবার্তা ডেস্ক :

আজ রোববার (২৪ মার্চ) লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে নির্বাচন। লক্ষ্মীপুর সদর উপজেলার একটি পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১৮০টি কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। এ উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকলেও আলোচনায় রয়েছেন একেএম সালাহ্ উদ্দিন টিপু (দোয়াত কলম) ও আবুল কাশেম চৌধুরী (নৌকা)।

সালাহ্ উদ্দিন টিপু সদর উপজেলার চেয়ারম্যানের দায়িত্বে থেকে ব্যাপক উন্নয়ন করেছেন। এতে উপজেলাব্যাপী তার জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের তার বাবা। পৌরসভার ব্যাপক উন্নয়নে রয়েছে তাহেরের অবদান। সবমিলিয়ে রয়েছে টিপুর বিপুল ভোট ব্যাংক। জনপ্রিয়তাই তার ভরসা। তিনি বিপুল ভোটে বিজয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে নৌকা প্রতীকই কাশেমের একমাত্র ভরসা । তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ সমর্থকরা তাকেই ভোট দেবে। কাশেম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সালাহ্ উদ্দিন টিপু সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি।

প্রসঙ্গত: এ উপজেলায় চেয়ারম্যান পদে আরো দুজন প্রার্থী রয়েছে। কাপ পিরিচ প্রতীকে মহিউদ্দিন বকুল ও স্বতন্ত্র প্রার্থী ওয়াহিদুর রহমান (আনারস)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০