বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের কুচকাওয়াজ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এদিকে সকাল ৮টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজন রয়েছে বলে জানা গেছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন-জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

বাঙালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক ও গৌরবের দিন আজ। এ অনন্য দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধার সাথে ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১