বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পরীক্ষার্থীদের ফুল-কলম দিয়ে শুভেচ্ছা জানালো ছাত্রলীগ

আকাশবার্তা ডেস্ক :

এইচএসসি পরীক্ষার্থীদের ফুল আর কলম দিয়ে শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। সোমবার (০১ এপ্রিল) সকালে পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মধ্যে এই ফুল-কলম বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীরা ছাত্রলীগ নেতৃবৃন্দের ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করে। এবারের এইচএসসি পরীক্ষায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ এই দুটি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৬২ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ফুল ও কলম বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়াসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা।

ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। মেধাবী ছাত্র-ছাত্রীদের ছাত্রলীগের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান ছাত্রলীগ নেতারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১