সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দিঘলী উচ্চ বিদ্যালয়ে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের দিঘলী উচ্চ বিদ্যালয়ের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ ৫টি আলমারী ভাঙচুর করে দলিল, ল্যাপটপ ও নগদ প্রায় এক লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন বিদ্যালয়ের প্রহরী হিরন আলি বাবুলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রধান শিক্ষক জানান, মঙ্গলবার গভীর রাতে বিদ্যালয়ের তালা ভেঙে বিদ্যালয়ের দলিল ও ল্যাপটপসহ গুরত্বপূর্ণ নথি চুরি হয়। জিজ্ঞাসাবাদের জন্য প্রহরীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান, চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক অসিম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930