সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর) :

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের গাইয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমের পুরাতন বসতঘরের সাইড লাইনের তারে জড়িয়ে  ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।

উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ জাফর উল্যা বলেন, ঘটনার সময় বাড়িতে ঝোপের বাঁশ কাটতে গিয়ে অসাবধাণতাবশত রুবেল বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।  পরিবারের অনুরোধে মানবিক কারণে মরদেহটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930