সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বসল দশম স্প্যান, দৃশ্যমান হলো পদ্মাসেতুর ১৫শ’ মিটার

আকাশবার্তা ডেস্ক :

মাওয়া প্রান্তে পদ্মাসেতুর দশম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো সম্পূর্ণ হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা ৩৮মিনিটে মাঝ পদ্মায় ১৩ ও ১৪তম পিয়ারে এই স্প্যান বসানো সম্পূর্ণ হয়। এতে সেতুটির দেড় কিলোমিটার (১৫০০মিটার) অংশ দৃশ্যমান হলো। এটিই মাওয়া প্রান্তে প্রথম স্থায়ী স্প্যান।

এর আগে সকাল সাড়ে ৮তায় টায় স্প্যান বাহী ক্রেন তিয়ান ইয়াহু মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ছেড়ে যায়। ৩৫মিনিট পরে সেতুর ১৩ ও ১৪পিয়ারের সামনে পৌছে। দুপুর ১২তা ক্রেন থেকে ধীরে ধীরে ১৩ ও ১৪নং পিয়ারে বসানো শুরু করে। দুপুর সাড়ে ১২টায় স্প্যানটি বসানো সম্পূর্ন করা হয়।

পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, দশম স্প্যানটি মাওয়া প্রান্তে মঙ্গলবার রাখা হয়েছিল। বুধবার সকালে সেটিকে ১৩ ও ১৪ নম্বর পিলারের কাছে নিয়ে আসা। আবহাওয়া অনুকূলে থাকায় সামগ্রিক কাজ সম্পূর্ণ করে নির্ধারিত সময়ে বসানো শুরু করে দুপুরের মধ্যে শেষ হয়।

এদিকে, মাওয়া প্রান্তে অস্থায়ী স্প্যানটি বসানো আছে (স্প্যান ১-এফ) ৪ ও ৫ নম্বর পিলারে। এটি আসলে বসানো হবে ৬ ও ৭ নম্বর পিলারে। তবে এখানে হবে দুটি। কন্সট্রাকশন ইয়ার্ডে জায়গা না থাকায় স্প্যানটি ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে দৃশ্যমান হয়েছিল পদ্মাসেতুর এক হাজার ৩৫০ মিটারে। বসেছিলো নয়টি স্প্যান। এগুলোর মধ্যে জাজিরা প্রান্তে ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর পিয়ারে আটটি ও মাওয়া প্রান্তে ৫ ও ৬ নম্বর পিলারে একটি স্প্যান বসানো হয়েছে। তাই জাজিরা প্রান্তে পদ্মাসেতুর এক হাজার ২০০ মিটার ও মাওয়া প্রান্তে বাকি ১৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মাসেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930