সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চৌমুহনী প্রেসক্লাবের নির্বাচনে আশরাফ সভাপতি, মনির সম্পাদক নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সম্পন্ন হয়েছে। দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে বিকালে নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা অফিসার আবুল কাশেম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বেগমগঞ্জ প্রতিনিধি আশরাফ ছিদ্দিকী বাবু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ভোরের কাগজের বেগমগঞ্জ প্রতিনিধি গোলাম মহিউদ্দিন নসু পেয়েছেন ৮ ভোট।

সহ-সভাপতি পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক এশিয়া বাণীর নোয়াখালী প্রতিনিধি সৈয়দ কামরুল ইসলাম দুলাল পেয়েছেন ৯ ভোট।

নির্বাচনে ১২টি পদের মধ্যে ১০টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় বাকি ২টি পদ সভাপতি ও সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদকসহ অন্যান্য ১০টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক পদে মনির হোসনে বাবু (আরটিভি), সহ-সাধারণ সম্পাদক পদে এম মজিদুল ইসলাম (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলাউদ্দিন (আজকালের খবর), কোষাধ্যক্ষ পদে আবদুর রহিম (আমার সংবাদ), দপ্তর সম্পাদক পদে আনোয়ার পারভেজ (নোয়াখালী প্রতিদিন), সমাজ কল্যাণ সম্পাদক পদে শিহাব উদ্দিন (নবচেতনা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে হারুন অর রশিদ রাজিব (সংবাদ সংযোগ), প্রচার সম্পাদক পদে বজলুর রহমান মিন্টু (জাতীয় নিশান), কার্যনির্বাহী সদস্য পদে কবির আহম্মদ ফারুক (প্রতিদিন আমার সংবাদ) ও মনির হোসেন সজীব (একাত্তর বাংলা টিভি ডটকম)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930