বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে ছুরি মেরে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় শারমিন আক্তার লিজা নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বখাটে যুবক।বুধবার দুপুরে কলেজের পরীক্ষা (প্রথম বর্ষ ফাইনাল) শেষে বাড়িতে ফেরার পথে কোনাবাড়ী কাঁচা বাজারের ভেতরে এ  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় ওই কলেজ  ছাত্রীকে ঢাকা কর্মীটোলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত লিজা কোনাবাড়ী আমবাগ ঈদগা মাঠ এলাকার মো. শফিকের মেয়ে এবং কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের মানবিক শাখার প্রথম বর্ষের ছাত্রী। ছরিকাঘাতকারী বখাটে মোস্তাকিন রহমান রাজু কোনাবাড়ী আমবাগ মুছিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। রাজু কোনাবাড়ী লিংকন মিলিনিয়ন কলেজের প্রথম বর্ষের ছাত্র।  

নিহতের ভাই সুজন আহমেদ বলেন, ‘লিজা আমাদের একমাত্র বোন। কলেজে যাওয়া আসার পথে প্রায়ই ওকে উত্ত্যক্ত করতো ছেলেটা। বিষয়টি কলেজের স্যারদেরও জানানো হয়েছিল। কিন্তু কি লাভ হলো ওরে তো মেরেই ফেললো।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লিজা কলেজের পরীক্ষা শেষে বাসায় যাচ্ছিল। কোনাবাড়ী কাঁচা বাজারের এলাকায় হঠাৎ পথরোধ করে পূর্বে দেয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান কেন করেছে জানতে চেয়ে লিজাকে ছুড়ি মারতে শুরু করে। একপর্যায় ছুরির আঘাতে লিজা মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় রাজুকে স্থানীয়রা ধরে কোনাবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশ ওই ঘাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কোনাবাড়ী থানার (ওসি তদন্ত) কলিন্দ্রনাথ গোলদার আরটিভি অনলাইনকে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১