সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দুর্লভ চিঠি, ছবি কেন্দ্রে পাঠানোর নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তার ( বঙ্গবন্ধুর) স্মৃতি বিজড়িত চিঠি, ছবি তথ্য উপাত্ত কারো কাছে থাকলে তা সংগ্রহ করে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (২০ এপ্রিল) ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে তিনি সাংবাদিকদের এসব নির্দেশনার কথা জানান। সংবাদ সসম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ এর পরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাদেশের এক প্রান্ত থেকে ওপর প্রান্তে ঘুরে বেরিয়েছেন। আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন সভা-সেমিনার করেছেন। এছাড়াও তার কর্মকাণ্ড পরিচালনার সময় বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন থেকেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তার যে নিবিড় সম্পর্ক ছিল এই সমস্ত ঘটনাবলি বা স্মৃতিবিজড়িত তথ্য-উপাত্ত যদি আমরা সংগ্রহ করতে পারি। সেজন্য আমাদের সাংগঠনিক সম্পাদকরা জেলার সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশনা দেবেন, স্ব-স্ব জেলায় যদি এরকম কোন ঘটনা থাকে সেই তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য। বঙ্গবন্ধু কথা বলেছেন, চলার পথে দেখা হয়েছে সেই তথ্য-উপাত্ত থাকলেও সংগ্রহ করে আমাদের কেন্দ্রে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, আরেকটি বিষয় ছিল আমাদের জাতির পিতার রাজনৈতিক জীবনের চলার পথে উনার যদি কোন ছবি থাকে অর্থাৎ দুর্লভ ছবি থাকে। যা এখনও আমাদের কাছে আসে নাই বা জাতীয় পর্যায়ে প্রকাশ হয়নি। এমন যদি কোন ছবি থাকে সেই ছবিগুলো পাঠানোর জন্য সেগুলো সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত কর্মীবান্ধব ও সাধারণ জনগণের নেতা ছিলেন। উনার জীবন থেকে আমরা দেখেছি, যখন জেলখানায় থাকতেন সেই সময় প্রায়ই সাধারণ কর্মীদের কাছে কিন্তু উনি চিঠি লিখতেন। বঙ্গবন্ধুর ডায়েরী থেকে এই ধরনের অনেক তথ্য-উপাত্ত পাওয়া গেছে।

বঙ্গবন্ধুর লেখা কোনো চিঠি কারো কাছে লেখেছেন এমন কোনো চিঠি যদি কারো কাছে থাকে সেই দুর্লভ চিঠিগুলো সংরক্ষণ করার জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930